মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, সার, কৃষি উপকরণ এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন (উফশি ও হাইব্রিড) জাতের শাকসবজি চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে উপকারভোগীদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, অধিক ফলন নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা পালন করবে।এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ