সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

চুড়ি-নাকফুল না পরলেই স্বামীর অমঙ্গল? জানুন ইসলাম কী বলে

বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র অনুষঙ্গ। ইসলাম মতে, এটি মহান আল্লাহর নির্ধারিত বিধান, যার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, শান্তি ও দায়িত্ববোধ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি মানুষের জন্য তাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তারা প্রশান্তি লাভ করে (সূরা রূম: ২১)।সমাজে প্রচলিত একটি ধারণা হলো—বিয়ের পর নারীরা চুড়ি বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয় বা আয়ু কমে যায়। তবে ইসলামি বিশেষজ্ঞদের মতে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার।ঢাকা থেকে প্রকাশিত মাসিক আল-কাউসারের মত অনুযায়ী, এমন ধারণার কোনো ধর্মীয় ভিত্তি নেই। এটি একটি সামাজিক ভুল বিশ্বাস, যা ইসলাম সমর্থন করে না।আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, ইসলামে বিয়ের পর চুড়ি বা নাকফুল পরা বাধ্যতামূলক নয়। এগুলো পরা বা না পরা সম্পূর্ণ নারীর ইচ্ছার ওপর নির্ভর করে। তবে কোনো অঞ্চলে এটি সামাজিক প্রতীক হিসেবে ব্যবহৃত হলে তা পরা জায়েজ।তিনি আরও বলেন, চুড়ি বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে এ ধরনের বিশ্বাস ইসলামি শরিয়তে গ্রহণযোগ্য নয়, বরং এটি কুসংস্কার হিসেবে গণ্য। ইসলামি বিধান অনুযায়ী, নারীদের অলংকার পরিধান করা বাধ্যতামূলক নয়, আবার নিষিদ্ধও নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ ও রুচির বিষয়।

চুড়ি-নাকফুল না পরলেই স্বামীর অমঙ্গল? জানুন ইসলাম কী বলে