বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন, সহ- সভাপতি কেএমপি কমিশনার

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম।বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ১৩ মে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে পুলিশের তৎকালীন সিআইডি প্রধান ও বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।এবার প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ৬ জন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সহকারী অর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক এবং ৯৭ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নবগঠিত এই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন, সহ- সভাপতি কেএমপি কমিশনার