সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে: শরীয়তপুরে তরুণীকে বিয়ে করলেন দুবাইয়ের নাগরিক

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামে এক ভিন্নধর্মী বিয়েকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এসে ২০ বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পঞ্চাশোর্ধ্ব এক নাগরিক।পারিবারিক সূত্রে জানা যায়, ফারুক খানের মেয়ে সুবর্ণা দুই বছর আগে কাজের জন্য দুবাই যান। সেখানে একটি পার্কে তার পরিচয় হয় সলেমান নামের এক দুবাই নাগরিকের সঙ্গে। পরিচয়ের পর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।পরে সুবর্ণা দেশে ফিরে আসেন। সেই সম্পর্কের টানেই তিন দিন আগে বাংলাদেশে আসেন সলেমান। এরপর দুই পরিবারের সম্মতিতে রোববার (১৪ জুন) রাতে গায়েহলুদের আয়োজন এবং সোমবার (১৫ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে আপ্যায়ন করা হয় বলে জানা গেছে।পাত্রী সুবর্ণা জানান, দুবাইয়ে পরিচয়ের পর থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং নিজের ইচ্ছেতেই তিনি বিয়ে করেছেন।তবে পাত্র সলেমান ও কনের পরিবারের অন্য কেউ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।স্থানীয়দের কেউ কেউ নবদম্পতির জন্য শুভকামনা জানালেও অনেকে এমন দ্রুত সিদ্ধান্তের বিষয়ে সতর্ক থাকার কথা বলেন। তাদের মতে, যাচাই-বাছাই ছাড়া এমন বিয়েতে প্রতারণার ঝুঁকিও থাকতে পারে। এ বিষয়ে স্থানীয় থানা জানিয়েছে, এ ধরনের ঘটনার বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি, তবে খোঁজ নেওয়া হবে।

প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে: শরীয়তপুরে তরুণীকে বিয়ে করলেন দুবাইয়ের নাগরিক