রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

জুলাই ঐক্য’ নাম ব্যবহার নিয়ে বিতর্ক, এসপির সঙ্গে বৈঠকে নিন্দা

চট্টগ্রামে ‘জুলাই ঐক্য’ নাম ব্যবহার করে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক এবং স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সংগঠক এবি জুবায়ের।শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।বিবৃতিতে এবি জুবায়ের বলেন, চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানসহ পাঁচ দফা দাবিতে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’-এর নাম ব্যবহার করে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।তিনি আরও জানান, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে জুলাই ঐক্যের কোনো সম্পর্ক নেই। অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি মামলা-বাণিজ্যের উদ্দেশ্যে সংগঠনের নাম ব্যবহার করছে।সংগঠক এবি জুবায়ের বলেন, দেশের যেকোনো স্থানে কেউ জুলাই ঐক্যের নাম ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সংগঠনটি বর্তমানে অভ্যন্তরীণ কার্যক্রম ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির কাজ করছে এবং দ্রুতই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে কমিটি ঘোষণা করা হবে। এছাড়া যেকোনো কর্মসূচি কেবলমাত্র অফিসিয়াল পেজের মাধ্যমে জানানো হবে।

জুলাই ঐক্য’ নাম ব্যবহার নিয়ে বিতর্ক, এসপির সঙ্গে বৈঠকে নিন্দা