শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

ঈদ আনন্দ মেলায় বেবী নাজনীন: গাইলেন কালজয়ী গান কাল সারারাত

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিটিভি বিশেষ আয়োজন ঈদ আনন্দ মেলা ম্যাগাজিন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন।অনুষ্ঠানে তিনি তাঁর শ্রোতাপ্রিয় ও কালজয়ী গান ‘কাল সারারাত’ নতুনভাবে পরিবেশন করেন। আয়োজকদের মতে, গানটির আবেদন এখনো শ্রোতাদের মনে সমানভাবে রয়েছে এবং ঈদে দর্শকদের জন্য এটি বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে।ঈদের দিন প্রচারিতব্য এই অনুষ্ঠানে আরও অংশ নিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। পাশাপাশি নৃত্য পরিবেশনায় ছিলেন সাদিয়া ইসলাম মৌ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন আরও কয়েকজন জনপ্রিয় তারকা, যার মধ্যে ছিলেন অভিনেতা আফরান নিশো, যিনি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেন। আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে নির্মিত এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানটি দর্শকদের জন্য বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার এক সমন্বিত আয়োজন হিসেবে উপস্থাপন করা হবে।

ঈদ আনন্দ মেলায় বেবী নাজনীন: গাইলেন কালজয়ী গান কাল সারারাত