কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক, অনলাইন জুয়া, সাইবার বুলিং, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ আগস্ট) ভূরুঙ্গামারী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন।এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সভায় বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, চুরি ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ রোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা।পুলিশের পক্ষ থেকে অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত সবাই ভূরুঙ্গামারী উপজেলাকে অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে কুড়িগ্রাম জেলা পুলিশের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।