শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান

জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।শনিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে দ্রুত বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের হেফাজতে নেন এবং সীমান্তের শূন্যরেখায় সতর্ক অবস্থান গ্রহণ করেন।আটকদের মধ্যে একজনের নাম হাফিজুর রহমান (৬৫)। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর বাড়ি নড়াইল জেলায়। তবে তাঁর সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।সবশেষ খবর পাওয়া পর্যন্ত, আটক তিন ব্যক্তিকে নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্ক অবস্থান