সীমান্তে থমথমে পরিস্থিতি, বিজিবি-বিএসএফ নজরদারি জোরদার
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইন চেষ্টার পর টানা ১০ দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন ৫ যুবক। সীমান্তের গয়টাপাড়া ও ভন্দুরচর এলাকায় ঘটনাটি ঘটেছে।খোলা আকাশের নিচে সামান্য পলিথিনের ছাউনিতে মানবেতর জীবনযাপন করছেন তারা। খাদ্য, নিরাপত্তা ও আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন আটক ব্যক্তিরা।এর আগে ১৪ জুন বিএসএফ দুইটি সীমান্ত দিয়ে মোট নয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। পরে চারজনকে সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট ৫ জন এখনো সেখানেই অবস্থান করছেন।
এদিকে ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে অনুপ্রবেশ ও পুশ-ইনের আশঙ্কায় কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারাও নিরাপত্তা পাহারায় অংশ নিচ্ছেন।