রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

বাজেটের পর প্রথমবার পণ্যের দাম না বাড়ায় প্রশংসায় প্রধানমন্ত্রী

বাজেট ঘোষণার পর এই প্রথমবারের মতো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ার বিষয়টি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, অতীতে বাজেট ঘোষণার পরপরই পণ্যের দাম বেড়ে যেত, তবে এবার পরিস্থিতি ভিন্ন। তার ভাষায়, “যে বাজেট উপস্থাপনের পর পণ্যের দাম বাড়ে না, সেটিই প্রকৃত জনগণের বাজেট।”তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষের স্বস্তির জন্য এবারের বাজেটে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানো হয়েছে।সফরের অংশ হিসেবে সকালে তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজারে পৌঁছান এবং পিএমখালীতে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া পেকুয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদের কবর জিয়ারত করেন।চকরিয়ার জনসভায় বিপুল জনসমাগম দেখা যায়। স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথি বক্তব্য দেন তিনি। সফর শেষে রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।বাজেট ঘোষণার পর এই প্রথমবারের মতো বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ার বিষয়টি উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে বাজেট ঘোষণার পরপরই পণ্যের দাম বেড়ে যেত, তবে এবার পরিস্থিতি ভিন্ন। তার ভাষায়, “যে বাজেট উপস্থাপনের পর পণ্যের দাম বাড়ে না, সেটিই প্রকৃত জনগণের বাজেট।” তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষের স্বস্তির জন্য এবারের বাজেটে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানো হয়েছে। সফরের অংশ হিসেবে সকালে তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কক্সবাজারে পৌঁছান এবং পিএমখালীতে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া পেকুয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদের কবর জিয়ারত করেন। চকরিয়ার জনসভায় বিপুল জনসমাগম দেখা যায়। স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথি বক্তব্য দেন তিনি। সফর শেষে রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

বাজেটের পর প্রথমবার পণ্যের দাম না বাড়ায় প্রশংসায় প্রধানমন্ত্রী