সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের বিচালী পট্টি, শহীদ ডা. জহুরুল হক রোড ও কাঁচামাল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি, কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য পর্যবেক্ষণ করা হয়।এ সময় সুগন্ধি চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির অভিযোগে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহারের অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল ইসলাম।তিনি জানান, বাজারে পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পাওয়া গেছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জরিমানা করা দুই প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।