শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তাকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নেওয়া হয়।পুলিশ জানায়, অভিযুক্তকে নিরাপদে থানায় নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ স্থানীয়রা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়, যা রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।সংঘর্ষে নোবেল হাসান নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্তের পূর্ণ পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দাবি, তিনি একটি ডেকোরেটর দোকানে কর্মরত ছিলেন এবং সেখানেই ঘটনাটি ঘটে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।

শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশের গাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা