মোটরসাইকেলে অগ্রিম আয়কর বাতিলের দাবিতে এনবিআরে স্মারকলিপি
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের কাছে মোটরসাইকেলে অগ্রিম আয়কর এআইটি আরোপ না করার দাবিতে স্মারকলিপি দিয়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা।রোববার ১৭ মে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাইকাররা। এ সময় তারা প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন কর আরোপের বিরোধিতা করেন।স্মারকলিপিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১১১-১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে।বাইকারদের দাবি, এ ধরনের কর আরোপ করলে দেশের লাখ লাখ মোটরসাইকেল ব্যবহারকারীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। বিশেষ করে মধ্যবিত্ত ও কর্মজীবী মানুষের জন্য এটি বড় ধরনের ভোগান্তির কারণ হতে পারে।
জানা গেছে, আগামী বাজেটে মোটরসাইকেলের ওপর এই কর আরোপের বিষয়টি এনবিআরের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে।