বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

নির্বাচনের আগে মিষ্টি কথা, পরে দালালির রাজনীতি: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।মঙ্গলবার ৫ মে বিকেলে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে অনেক মিষ্টি কথা বলা হলেও তার আড়ালে ছিল দালালির রাজনীতি।তিনি অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক শক্তি দেশের শাসনব্যবস্থাকে ভারত ও পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চায় এবং জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে।বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সত্ত্বেও জনগণ তাদের ওপর আস্থা রাখেনি। ৩১ দফা বা বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।আবদুল হান্নান মাসউদ আবদুল হান্নান মাসউদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র একটি সরকারের পতনের জন্য হয়নি; বরং এটি ছিল পরিবর্তন, সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে জনগণের আন্দোলন।তিনি বলেন, আন্দোলনের সময় জনগণের মূল দাবি ছিল পরিবর্তন ও সংস্কার, কিন্তু এখন কিছু পক্ষ সেটিকে নিজেদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হিসেবে উপস্থাপন করছে যা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা।জুলাই সনদ প্রসঙ্গেও তিনি বলেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পরে সেগুলো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ সময় তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে বড় ফারাক থাকলে জনগণের আস্থা নষ্ট হয়।

নির্বাচনের আগে মিষ্টি কথা, পরে দালালির রাজনীতি: হান্নান মাসউদ