স্পিকারের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।রোববার ১৭ মে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। মহান মুক্তিযুদ্ধের পর ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।