শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ আটক ৪

রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে মাদককারবারী ও সেবীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার ০২ মে ২০২৬ পার্বত্য জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের শান্তিনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় চারজনকেই গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। এদিকে, স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত অভিযান চালানো হলে রাঙামাটিতে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ আটক ৪