আল-কায়েদা রিপোর্ট নিয়ে জাতিসংঘের কাছে জানতে চাইবে বাংলাদেশ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের ভিত্তি সম্পর্কে জানতে চাইবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম।মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।বাংলাদেশকে নিয়ে আল-কায়েদা ইস্যুতে জাতিসংঘের ওই প্রতিবেদনকে বিগত ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ নেই। তাই প্রতিবেদনটি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করার মতো তথ্য সরকারের হাতে নেই।শ্যামা ওবায়েদ ইসলাম জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।জাতিসংঘের কাছে প্রতিবেদনটির ভিত্তি সম্পর্কে জানতে চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।
তিনি আরও বলেন, প্রতিবেদনে উত্থাপিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।