শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগস্টে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

আগামী আগস্টের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।শুক্রবার (১২ জুন) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে আয়োজিত পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা শীর্ষক সেমিনারের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রী বলেন, ২০২৭ সালের এপ্রিলে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে নিউক্লিয়ার ফুয়েল লোডিং সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তিনি আরও জানান, রূপপুর প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তিতে বিনিয়োগ শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং জাতীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য নিরাপত্তা ও শিল্পখাতের অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।সেমিনারে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। সরকার আশা করছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগস্টে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে