বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দ্রুত নির্মাণ: মোদির বিস্ফোরক ঘোষণা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া (ফেন্সিং) নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে।শনিবার (২০ জুন) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। দুই দিনের সফরের প্রথম দিন বক্তব্য দিতে গিয়ে তিনি সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান তুলে ধরেন।মোদি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তে অনুপ্রবেশ ও ফেন্সিং নির্মাণের জমি হস্তান্তর প্রক্রিয়া বাধাগ্রস্ত ছিল, তবে বর্তমান প্রশাসনের সময় সেই কাজ দ্রুত এগোচ্ছে।ভাষণে তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস, বিভাজন ও উন্নয়ন নিয়েও কথা বলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, নতুন সরকার আসার পর রাজ্যে উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক গতি ফিরেছে।তিনি আরও বলেন, দুর্নীতি ও সিন্ডিকেট রাজ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।
এছাড়া আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে আয়োজিত কর্মসূচির কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।