ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি হামিদুর রহমানের
বাংলাদেশ অটো স্পেয়ার পার্টস মার্চেন্ট এন্ড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও অতিরিক্ত সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি, ব্যবসার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।এ সময় হামিদুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শিল্প ও বাণিজ্য খাতকে আরও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।