রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন
দেশের অন্যতম মেগা জ্বালানি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (১২ মে) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানানো হয়।জানা গেছে, কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গত ২৮ এপ্রিল থেকে পর্যায়ক্রমে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি প্রবেশ করানো হয়।এই ধাপ সম্পন্ন হওয়াকে প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ফুয়েল লোডিং শেষ হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী ধাপগুলো দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে কার্বনমুক্ত ও টেকসই জ্বালানি ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিস্তারিত আসছে...