রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

বাগদান সারলেন গায়ক শেখ সাদী, হঠাৎ পারিবারিক আয়োজনে আংটিবদল

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দেশের জনপ্রিয় গায়ক শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। তিনি জানান, পুরো আয়োজনটি পরিকল্পিত ছিল না; পরিবারের সিদ্ধান্তেই হঠাৎ করেই আংটিবদল সম্পন্ন হয়।শেখ সাদী বলেন, তার বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন এবং কিছুদিন আগে দেশে এসেছিলেন। এ সময় পরিবারের পক্ষ থেকে তার বিয়ের বিষয়ে আলোচনা হয়। পরিবারের পছন্দে তিনি সম্মতি দিলে বাগদান সম্পন্ন হয়।জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী এবং সেখানে একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। তবে আনুষ্ঠানিক বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

বাগদান সারলেন গায়ক শেখ সাদী, হঠাৎ পারিবারিক আয়োজনে আংটিবদল