শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা, সময়সূচি নির্ধারণ

অমর একুশে বইমেলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বইমেলা।রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভাবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।সর্বসম্মত সিদ্ধান্তে মেলার তারিখ নির্ধারণসভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে ৬ ফেব্রুয়ারি, শনিবার পর্যন্ত অমর একুশে বইমেলা আয়োজনের সময় নির্ধারণ করা হয়।বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার এ সময়সূচি জানানো হয়েছে।

অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা, সময়সূচি নির্ধারণ