রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ রঙিন সাংস্কৃতিক আয়োজন

হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পালিত হয়েছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’।শনিবার বিকেলে নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করে বর্ষা মঙ্গল পরিষদ।আয়োজকরা জানান, বাংলাদেশের বর্ষাকালের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো ‘বর্ষা মঙ্গল উৎসব’কেও একটি সর্বজনীন ও জাতীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত করার লক্ষ্য রয়েছে।বর্ষা মঙ্গল পরিষদ জানায়, বর্তমান সময়ে নতুন প্রজন্মের সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যাওয়া এবং দেশীয় সংস্কৃতির ওপর নানা প্রভাবের মধ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তাদের মতে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনের অন্যতম ভিত্তি।উৎসবজুড়ে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ছিল বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’ রঙিন সাংস্কৃতিক আয়োজন