বরিশাল জেলা পুলিশের কল্যাণ সভা, শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ১০টায় পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান।কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।সভা শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনগণের সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার।সভায় পিআরএল (অবসরকালীন ছুটি) গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পুলিশ সুপার। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের মাঝে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।এছাড়া জুন ২০২৬ মাসে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার নিজ হাতে নির্বাচিত কর্মকর্তাদের ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।বরিশাল জেলা পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সদস্যরা।