বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা: বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশে নারীদের শিক্ষায় অগ্রগতি ত্বরান্বিত করতে স্নাতক (ডিগ্রি) পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।প্রধানমন্ত্রী বলেন, নারীরা যাতে দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই সরকার এ পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি জানান, স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।তিনি আরও বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে জনসংখ্যার অর্ধেক অংশ নারীদের পিছিয়ে রাখা যাবে না। অতীতে বিএনপি সরকারের সময়ে খালেদা জিয়া-এর নেতৃত্বে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে দেশের অগ্রগতি আরও দ্রুত হবে। এ লক্ষ্যে নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নও শুরু হয়েছে বলে জানান তিনি।তিনি আরও উল্লেখ করেন, সরকার ও বিরোধী দলের লক্ষ্য এক একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সংসদকে আরও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা: বড় ঘোষণা প্রধানমন্ত্রীর