শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

আদালতের নিষেধ থাকা সত্ত্বেও ঢাকায় ফ্রি ফায়ার শোডাউন তোলপাড়

সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC))-এর নির্দেশনা অমান্য করে দেশে আবারও প্রকাশ্য কার্যক্রম শুরু করেছে জনপ্রিয় অনলাইন গেম Free Fire।জানা গেছে, শনিবার (৬ জুন) রাজধানীর একটি অভিজাত অডিটোরিয়ামে গেমটির একটি বড় ‘অফিসিয়াল ইভেন্ট’ আয়োজনের প্রস্তুতি চলছে। গত ২৬ মে গেমটির অফিসিয়াল ফেসবুক পেজে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়।২০২১ সালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রিট পিটিশন অনুযায়ী গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও নতুন করে ইভেন্ট ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে।এর আগেও একই ধরনের আয়োজনের চেষ্টা করা হলে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়। পরিসংখ্যান অনুযায়ী, দেশে লাখ লাখ শিশু-কিশোর ও তরুণ এই গেমের সঙ্গে যুক্ত। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীরা একে ডিজিটাল আসক্তি হিসেবে উল্লেখ করে সতর্ক করে আসছেন।

আদালতের নিষেধ থাকা সত্ত্বেও ঢাকায় ফ্রি ফায়ার শোডাউন তোলপাড়