মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, আটক ১

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে জগলুল হায়দার শাহিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির ফেসবুক পোস্টের বিষয়টি জানাজানি হলে এলাকার আলেম-উলামা ও মুসল্লিদের একটি দল তার কাছে বিষয়টির ব্যাখ্যা জানতে যায়।এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মদ জানান, কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ফেসবুক পোস্টের সত্যতা যাচাইসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।

কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, আটক ১