সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিপুল ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপি এ অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে সব ধরনের চোরাচালান, বিশেষ করে মাদক পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।উদ্ধারকৃত ফেনসিডিল আইনি প্রক্রিয়া শেষে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে নেওয়া হয়েছে।