সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে ফুটবলারদের পাশে ইউএনও, উপহার দিলেন খেলার সামগ্রী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে বলদিয়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের জন্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।তরুণ খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করা এবং ফুটবলের প্রতি তাদের আগ্রহ আরও বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। খেলার সামগ্রী পেয়ে বলদিয়া ফুটবল একাডেমির খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে।সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলদিয়া ফুটবল একাডেমির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

ভূরুঙ্গামারীতে ফুটবলারদের পাশে ইউএনও, উপহার দিলেন খেলার সামগ্রী