বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চেকপোস্ট

নগদে চাকরির সুযোগ, হেড অব টেকনোলজি গভর্ন্যান্স পদে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। হেড অব টেকনোলজি গভর্ন্যান্স পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন শেষ হবে ১০ জুন।প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: একজন।পদের নাম: হেড অব টেকনোলজি গভর্ন্যান্স।আবেদনের যোগ্যতা: বিএসসি পাস হতে হবে। ব্যাংক, ফিনটেক স্টার্টআপ, টেলিযোগাযোগ বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মেডিক্যাল ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

নগদে চাকরির সুযোগ, হেড অব টেকনোলজি গভর্ন্যান্স পদে নিয়োগ