রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের ওই বহুতল ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তীব্র যানজটের কারণে কিছু ইউনিট সময়মতো পৌঁছাতে বিলম্ব হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এখনো পর্যন্ত ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

মোহাম্মদপুরে ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড