শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ

সাতক্ষীরার কালীগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু ফারজানা সুলতানা (৮) হত্যা মামলার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণবাদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আল মামুন (২২) কালীগঞ্জ উপজেলার নলতা কাশিবাটি এলাকার আব্দুল লতিফের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই মো. বোরহান উদ্দিন ও এএসআই মো. মাফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।পরে আটক আল মামুনকে কালীগঞ্জ থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার একটি গ্রামে সোনার কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা সুলতানাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত সুমাইয়া আক্তার (২৬) নামে এক নারীকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করে। মামলার অপর প্রধান পলাতক আসামি আল মামুনকে পরে ডিবি পুলিশ আটক করে।

কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক করেছে ডিবি পুলিশ