শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে প্রেমিকের বাড়ির সামনে বিষপান, ৫ সন্তানের জননী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা -এ প্রেমঘটিত বিরোধের জেরে আমেনা খাতুন নামে পাঁচ সন্তানের এক জননী বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে এ ঘটনা ঘটে। আমেনা খাতুন স্থানীয় মৃত শাহাবুদ্দিনের স্ত্রী। চার বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি চার ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল চকবাজারের কাপড় ব্যবসায়ী জালালের সঙ্গে আমেনা খাতুনের দীর্ঘ চার বছরের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে জালাল পাশের গ্রামের সোনিয়া নামে এক তরুণীকে বিয়ে করলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, শুক্রবার দুপুরে জালালের বাড়িতে গিয়ে ঘরের সামনে বিষপান করেন আমেনা খাতুন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল -এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে নাসিরনগর পুলিশ স্টেশন -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম বলেন, এক নারী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।

নাসিরনগরে প্রেমিকের বাড়ির সামনে বিষপান, ৫ সন্তানের জননী