রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ঝড়-বৃষ্টির সাথে বজ্রাঘাত: একদিনেই ১১ প্রাণহানি

রোববার (২৬ এপ্রিল) বিকেলে দেশের পাঁচ জেলায় পৃথক বজ্রাঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় সর্বোচ্চ ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন এবং নাটোর ও বগুড়ায় একজন করে মারা গেছেন।গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে বজ্রাঘাতে এক শিশুসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন ফুয়াদ চৌধুরী (১০), রাফি চৌধুরী (১৫) ও মিজান মিয়া (২০)। এ ঘটনায় আহত হন আরও একজন। একই জেলায় সাঘাটায় নম্বার আলী (৬৫) ও ফুলছড়িতে মানিক (১৯) মারা যান।সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আব্দুল হামিদ (৫০) এবং রায়গঞ্জে যুবক হাসান শেখ (২৫) বজ্রাঘাতে নিহত হন। তারা দুজনই মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।জামালপুরের মেলান্দহে রান্নার সময় বজ্রাঘাতে মর্জিনা (২২) নামে এক নারী মারা যান এবং শেফালী নামে আরেক নারী আহত হন। এছাড়া সদর উপজেলার লক্ষীরচরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে হাসমত আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নাটোরের সিংড়ায় ধান কাটার সময় বজ্রাঘাতে সম্রাট ফকির নামে এক শ্রমিক মারা যান। অন্যদিকে বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে সুমন (৩৫) নামে এক যুবক বজ্রাঘাতে প্রাণ হারান।স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকেলের আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে ঝড়-বৃষ্টি শুরু হলে এসব দুর্ঘটনা ঘটে। অনেকেই খোলা মাঠে কাজ করা বা গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

ঝড়-বৃষ্টির সাথে বজ্রাঘাত: একদিনেই ১১ প্রাণহানি