সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

প্রাইম ব্যাংক পিএলসিতে হোম লোন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। হোম লোন বিভাগে হেড অব সেলস পদে জনবল নেবে ব্যাংকটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৭ জুন থেকে। আবেদন শেষ হবে ২১ জুন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি।চাকরির ধরন: বেসরকারি।পদসংখ্যা: ১টি।লোকবল: নির্ধারিত নয়।পদের নাম: হেড অব সেলস।আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে বিবিএ বা সমমান পাস হতে হবে। এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক, লিজিং ও এনবিএফআই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আট থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ৩২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল দেশের যে কোনো জায়গায়।বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস।আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

প্রাইম ব্যাংক পিএলসিতে হোম লোন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি