বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

ঈদুল আজহা ২০২৬ ঘিরে চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইয়াছিন আলী এবং চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।সভায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে জামায়াতে নামাজ আয়োজন, কোরবানি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মসূচি প্রণয়ন করা হয়। জেলা প্রশাসন জানায়, ঈদ উদযাপনকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে সকল সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈদুল আজহা ২০২৬ ঘিরে চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের প্রস্তুতি