শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

কোটালীপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় লাবনী খানম (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত লাবনী খানম উপজেলার শুয়াগ্রাম এলাকার ইউসুফ হাওলাদারের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের জন্য সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিজারিয়ান অপারেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।চিকিৎসকদের দাবি, অপারেশনের সময় তার রক্তচাপ হঠাৎ বেড়ে যায় এবং একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হন। তবে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক পুত্র সন্তানকে সুস্থভাবে জন্ম দেওয়া সম্ভব হয়েছে। এদিকে স্বজনরা ঘটনার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। কোটালীপাড়া থানা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতির মৃত্যু