বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

জাবিপ্রবি প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি, সভাপতি তানভীর-সম্পাদক হৃত্তিক

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি)  কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগ কতৃক পরিচালিত প্রোগ্রামিং ক্লাবের  নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাবটির অ্যাডভাইজার প্যানেলের যাচাই-বাছাই শেষে এ কমিটি চূড়ান্ত করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির মডারেটর হিসেবে রয়েছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  সুজিত রায় এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসাননতুন কমিটিতে সভাপতি হয়েছেন সিএসই বিভাগের ২০২১-২০২২ সেশনের মো: তানভীর আহম্মেদ   এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২০২৩ সেশনের  হৃত্তিক চন্দ্র বর্মন।  সহ-সভাপতি (উন্নয়ন)  মোঃ রবিউল ইসলাম, সহ-সভাপতি(ব্যবস্থাপনা) মইনুল হাসান নাকীব, সহ-সাধারণ সম্পাদক(মেয়ে) মৌরি রায়, সম্পাদক(এআই-এমএল): হিমেল সরদার, প্রোগ্রাম সেক্রেটারী: দেবব্রত কুমার কর্মকার, সহ-প্রোগ্রাম সেক্রেটারী: সাদমান ফারাবী মুহিত। প্রকাশনা ও মিডিয়া সম্পাদক: জসিম উদ্দিন সহ আরোও অনেকে দায়িত্ব পেয়েছেন৷ এছাড়াও কমিটিতে নির্বাহী ও সাধারন সদস্য রয়েছে।  নবনিযুক্ত সভাপতি মো: তানভীর আহম্মেদ  বলেন, এই দায়িত্ব কেবল একটি পদ নয়, বরং অন্যদের জন্য সুযোগ তৈরি করার একটি প্রতিশ্রুতি। তিনি জানান, ক্লাবের লক্ষ্য শিক্ষার্থীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং একটি উদ্ভাবনভিত্তিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানের শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলা।সাধারণ সম্পাদক হৃত্তিক চন্দ্র বর্মন বলেন, তাঁর দায়িত্ব হবে পরিকল্পনাকে কার্যকর বাস্তবায়নে রূপ দেওয়া, সমন্বয় বজায় রাখা এবং প্রতিটি উদ্যোগকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। তিনি মনে করেন, দায়িত্বের প্রকৃত মূল্যায়ন হয় ধারাবাহিকতা, জবাবদিহিতা ও দলগত কাজের মাধ্যমে অর্জিত প্রভাবের মধ্য দিয়ে।ক্লাবটির  মডারেটর  সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, নতুন এই কমিটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি চর্চা ও গবেষণামুখী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে।

জাবিপ্রবি প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি, সভাপতি তানভীর-সম্পাদক হৃত্তিক