মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬ মে) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন চত্বরসহ জেলার শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি গোলাম মোস্তফা মন্টু-র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ স্থানীয় সাংবাদিক নেতারা।বক্তারা অভিযোগ করেন, ঘটনার ছয় দিন পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তারা দাবি করেন, পুলিশের সোর্স পরিচয়ে কিছু শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।সমাবেশ থেকে ৯ মামলার আসামি রাব্বি ও তার সহযোগী জিনজিরা সোহেলকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একইসঙ্গে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে শহরের বাতেন খাঁ মোড়ে চায়ের দোকানে বসা অবস্থায় তারেক রহমান ও তারেক আজিজ-এর ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেফতার হয়নি।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ