সৈয়দপুরে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। “কুরআন দিবস” উপলক্ষে শহরের ক্যান্টবাজার সংলগ্ন শহীদ স্মরণী চত্বরে এ আয়োজন করা হয়।সোমবার (১১ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ উৎসব মঙ্গলবার (১২ মে) রাত ১০টা পর্যন্ত চলে। এতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারি সিরাজুল ইসলাম সোহাগ। আয়োজনে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভা শাখার সভাপতি খন্দকার হাবিবুল্লাহ মেজবাহ।মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনী পরিদর্শন করেন। এছাড়াও ছাত্র শিবির নীলফামারী শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন পরিদর্শনে অংশ নেন।পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর সেক্রেটারি ফাহিম মুন্তাসির।
প্রদর্শনীতে বিভিন্ন ইসলামী প্রকাশনা, বই ও তথ্যবহুল সামগ্রী প্রদর্শন করা হয়। দর্শনার্থীরা আগ্রহভরে এসব ঘুরে দেখেন এবং সংগ্রহ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিদের মাঝে প্রকাশনা সামগ্রী উপহার দেওয়া হয়।