বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচকে ঘিরে খেলাপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং মোহাম্মদ সাইফুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ক্রীড়া চর্চার প্রসার এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।আয়োজকদের মতে, স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল