লাখাইয়ে পুষ্টি সমন্বয় সভা: জনস্বাস্থ্য উন্নয়নে নতুন উদ্যোগ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা-এ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস (আইডিই) প্রকল্পের অবহিতকরণ ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী সামছুল আরেফীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল আজম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুর্শিদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা।এছাড়া স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মো. বাহার উদ্দিন এবং লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদসহ অন্যান্যরা।সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম, কর্মপরিধি ও লক্ষ্য তুলে ধরা হয়।আলোচনায় বক্তারা জনস্বাস্থ্য, পুষ্টি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, শিশু ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা এবং স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও স্যানিটেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।