চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে "পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।রোববার (২৬ জুলাই ২০২৬) বিকেল ৪টায় পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় পুলিশ অফিস দল ১-০ গোলে পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উপদেষ্টা মোছাঃ শামীম আরা হক।খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস এবং রানার্সআপ দল পুলিশ লাইন্সের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।