রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

শ্যালিকাকে অপহরণের অভিযোগে স্ত্রী করলেন মামলা, কনস্টেবল পলাতক

বগুড়া জেলা পুলিশে কর্মরত কনস্টেবল সুমন রেজার বিরুদ্ধে তার স্ত্রী লাবন্য আক্তার শ্যালিকাকে অপহরণের অভিযোগে মামলা করেছেন। ১২ বছর বয়সি ওই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত ৭ জুন বিকেল ৩টার দিকে কিশোরীটি বাসা থেকে প্রাইভেট পড়তে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরদিন ৮ জুন শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে কনস্টেবল সুমন রেজা মোটরসাইকেলে করে তাকে অপহরণ করেন। এ ঘটনায় গত ১২ জুন শাহজাহানপুর থানায় অপহরণের মামলা করেন তার স্ত্রী লাবন্য আক্তার।রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল। তিনি জানান, অভিযুক্ত কনস্টেবল বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এর আগে, গত ১৫ মে সুমন রেজাসহ তিন কনস্টেবল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয়ে একটি ঘটনায় জড়িত ছিলেন বলেও অভিযোগ ওঠে। সে সময় তারা একজন এপিবিএন সদস্যের মোটরসাইকেল চোরাই দাবি করে নিয়ে যান। পুলিশ সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শ্যালিকাকে অপহরণের অভিযোগে স্ত্রী করলেন মামলা, কনস্টেবল পলাতক