বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

বাগেরহাটের নতুন এসপি নাছের রিকাবদার, ঢাকায় প্রথম নারী এসপি শামীমা

দেশের বিভিন্ন স্থানে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এতে বাগেরহাট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (পুলিশ সুপার পদমর্যাদার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।একই সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার পদে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে মোট ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়। এর মধ্যে ছয়জন পুলিশ সুপার এবং ছয়জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এ বদলি কার্যকর করা হয়েছে।এছাড়া ঢাকা জেলার এসপি মো: মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং বাগেরহাটের বর্তমান এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে এপিবিএন, পিবিআই, র‌্যাব ও ডিএমপিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাগেরহাটের নতুন এসপি নাছের রিকাবদার, ঢাকায় প্রথম নারী এসপি শামীমা