সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, কারা থাকছেন নিরাপত্তা সুবিধায়?

অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো এবং পুলিশে জনবল ও যানবাহনের সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা পুলিশের এসকর্ট বা প্রটোকল সুবিধা প্রত্যাহার করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন শুধু ছয়জন মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এ সুবিধা পাচ্ছেন।একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত সপ্তাহ থেকে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।বর্তমানে পুলিশের এসকর্ট সুবিধা পাচ্ছেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদঅর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনপররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদমন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমদু তিতুমীরযাঁদের এসকর্ট প্রত্যাহার করা হয়েছে- সরকারের সিদ্ধান্তে ধর্ম, পরিবেশ, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শিল্প, শ্রম, তথ্য ও সম্প্রচার, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন, গৃহায়ন, শিক্ষা, স্বাস্থ্য, ডাক ও তথ্যপ্রযুক্তি এবং সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে।তবে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকারি বিধি অনুযায়ী ব্যক্তিগত গানম্যান, সরকারি বাসভবনের হাউস গার্ড এবং ঢাকার বাইরে সফরের সময় প্রয়োজনীয় বিশেষ পুলিশি নিরাপত্তা আগের মতোই পাবেন।কেন নেওয়া হলো এ সিদ্ধান্ত?ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে শুধু ঢাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজন ২ হাজার ৫৭৫ জন, অর্থাৎ প্রায় ৯০০ জন সদস্যের ঘাটতি রয়েছে। ফলে দায়িত্বে থাকা সদস্যদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে।পুলিশ সূত্র জানায়, ১৮ জন মন্ত্রীর এসকর্ট প্রত্যাহারের ফলে প্রায় ৯০ জন পুলিশ সদস্যকে অন্য দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হয়েছে। একই সঙ্গে এসকর্টে ব্যবহৃত পুলিশের গাড়ির সংখ্যা ২৫টি থেকে কমে ৭টিতে নেমে এসেছে, যা সরকারি ব্যয় কমাতেও সহায়ক হবে।

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, কারা থাকছেন নিরাপত্তা সুবিধায়?