বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর কাছে।বুধবার ৬ মে এক কর্মকর্তার বরাতে জানানো হয়, ঘাটতির লোকসান কমাতে এই মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এখন প্রস্তাবটি কারিগরি কমিটি পর্যালোচনা করছে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।নতুন প্রস্তাব অনুযায়ী দাম ১৭–২১ শতাংশ বাড়লে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা পর্যন্ত বাড়তে পারে।এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়। তখন খুচরা পর্যায়ে ৮.৫ শতাংশ এবং পাইকারিতে ৫ শতাংশ দাম বৃদ্ধি পায়। সরকারের পক্ষ থেকে আগে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে এখন মূল্যবৃদ্ধির বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

বিদ্যুতের দাম ২১% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির