বুধবার, ২৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন 'Lets Talk'

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্কিল ডেভলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউ এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন 'লেটস টক।'শুক্রবার (৩১ জুলাই) দুই ভাগে দিনব্যাপী আয়োজিত হবে এই প্রতিযোগিতা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রাফিয়া আকতার। বিচারক হিসেবে থাকবেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী ইউসুফ, ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন বিভাগের মো. আকরাম হোসাইন এবং সাইফুরস কোচিং সেন্টারের  আইইলটিএস প্রশিক্ষক জুলকিফল ইসলাম।এবারের প্রতিযোগিতায় বিষয় নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৩ টি বিষয়। সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা এবং জলবায়ু কার্যক্রম এর ওপর নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য উপস্থাপন করতে পারবেন প্রতিযোগীরা।এবিষয়ে সংগঠনের সভাপতি রোখসানা আখতার বলেন, স্কিল ডেভলপমেন্ট ক্লাব অব এইচএসটিইউ এর মূল লক্ষ্যই হল তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের মাধ্যমে আগামী দিনের আত্মবিশ্বাসী নেতা হিসেবে গড়ে তোলা।পাব্লিক স্পিকিং কেবল মঞ্চে দাঁড়িয়ে কথা বলা নয়, এটি নিজের চিন্তাভাবনাকে তুলে ধরে সমাজকে উদ্বুদ্ধ করার এক শক্তিশালী মাধ্যম।

তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন 'Lets Talk'