ছোট পোশাক নিয়ে অভিনেত্রীকে প্রকাশ্যে লজ্জা দিলেন ফিজা আলী
পাকিস্তানি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক ফিজা আলী আবারও আলোচনায় এসেছেন। অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতে তার মন্তব্য প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।সম্প্রতি এক পডকাস্টে ডিজিটাল ক্রিয়েটর ও সাবেক অভিনেত্রী সুজাইন খান-এর সাক্ষাৎকার নেন ফিজা আলী। ওই অনুষ্ঠানে তিনি অতিথিকে শালীন পোশাক পরার পরামর্শ দেন এবং মুসলিম ও পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক বজায় রাখার আহ্বান জানান।ফিজা আলী বলেন, অভিনেত্রীদের উচিত নিজেদের সীমার মধ্যে থেকে কাজ করা এবং শালীনতা বজায় রাখা। তার মতে, খোলামেলা পোশাক ইসলামী সমাজের মূল্যবোধের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।পডকাস্ট চলাকালীন উপস্থাপিকা সুজাইন খানের কিছু পুরোনো সোশ্যাল মিডিয়া ভিডিওও সামনে আনেন, যা নিয়ে আলোচনা আরও তীব্র হয়। ভিডিওগুলো নিয়ে প্রশ্ন তোলা হলে সুজাইন খান কিছুটা বিব্রত হন বলে জানা যায়।অনুষ্ঠানে ফিজা আলী তার ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এবং অতীত ও বর্তমান সম্পর্কের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন, যা দর্শকদের মধ্যে আরও কৌতূহল তৈরি করে।
পুরো পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে কেউ ফিজা আলীর বক্তব্যকে সমর্থন করেছেন আবার কেউ এটিকে বিতর্কিত বলে মনে করছেন।